টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক জেলফেরত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জেএমবি সদস্য উপজেলার বল্লা গ্রামের মৃত সুলতানের ছেলে জিয়ারুল ইসলাম ওরফে ওবায়দা (৩৭)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ইসলাম বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে বোমা হামলার অন্যতম দুর্ধর্ষ জেএমবি সদস্য জিয়ারুলকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার বল্লা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বোমা ও বিস্ফোরক আইনে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি আরো বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২০০৫ সাল থেকে জেল খেটে কিছুদিন আগে বের হয়ে আসে।