মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। একই প্রজ্ঞাপনে ময়মনসিংহের বর্তমান জেলা প্রশাসক মো. মিজানুর রহমানকে জননিরাপত্তা বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।

ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ২০০৩ সালের ৩১ মে ২১তম বিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মোহাম্মদ আব্দুস সামাদ ও মোসাম্মৎ ফিরোজা বেগম দম্পতির সন্তান। জামালপুর জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ এনামুল হক সহকারী কমিশনার হিসেবে কুড়িগ্রাম এবং রাজশাহী জেলায় দায়িত্ব পালন করেন।