বাগেরহাটের চিতলমারীতে কালবৈশাখী ঝড়ে ইমন মল্লিক (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঝড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী ও উপজেলা প্রশাসন । 

ইমন মল্লিক স্থানীয় হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে ওই গ্রামের আনসার মল্লিকের ছেলে।

বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুল আলম জানান, আকস্মিক ঝড়ে উপজেলার হিজলা গ্রামের আনসার মল্লিকের ঘরের উপরে চাম্বল গাছ পড়ে তার ছেলে  ইমন মল্লিক নিহত হয়। এছাড়া কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা তালিকা তৈরি করে ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।