প্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তারা সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দফতর বা কর্মস্থল এরইমধ্যে পরিবর্তন হলে, তিনি বর্তমানে কর্মরত দফতরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
এতে আরো বলা হয়, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, কর্তৃপক্ষ এ আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, অতিরিক্ত সচিবের বর্তমান পদ ৪১৮টি। এসব পদে বর্তমানে কর্মরত রয়েছেন ২৮৫ জন এবং নতুন করে যুক্ত হলেন ১১৮জন।









