যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নয়টি স্বর্ণবার জব্দ করেছে বিজিবি। এ সময় মনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গতকাল ভোরে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তের ধগলীরমাঠে অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, মনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেয়া হবে।