রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ১৭ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন ও অন্যান্য মামলার আসামি ১০ জন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।










