রাজধানীর প্রেসক্লাব সামনে দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাজাহান বণিক বার্তাকে বলেন, রাত ৮টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ জরা হয়। খবর পেয়ে ৮ টা ৩৩ মিনিটে প্রথম ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে তিনটি ইউনিটের চেষ্টায় ৮ টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর দশ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। 
এসব ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

কোটা সংস্কারের দাবিতে দেশ যখন উত্তাল, তার মধ্যে মিলল এ খবর। এসব ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।