বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের গাইনি বিভাগ থেকে চারদিন বয়সী নবজাতক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। নবজাতকের মায়ের নাম ইতি (২৩)। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া বানদিঘী এলাকার সৈকত হাসানের স্ত্রী।
শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনা জানার পর থেকেই বাচ্চাটির খোঁজ চলছে। সেই সঙ্গে মেডিকেলে থাকা সিসি ক্যামেরা চেক করে অপরাধী শনাক্তের ব্যবস্থা চলছে।









