আর নিশ্চিত হামে মৃত্যু ৯৯ জনের। সব মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে যে পাঁচজন মারা গেছে তাদের চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৭৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪২ জন। এছাড়া রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৪৯, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। এ সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৯১। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৯০ জন।
ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৮ জন, রাজশাহীতে ১২, সিলেটে ৭১, চট্টগ্রামে ২৪১, বরিশালে ১১৯, ময়মনসিংহে ৪৫, খুলনায় ৭৭ ও রংপুর বিভাগে আছে ১৭ জন।










