টাঙ্গাইলে নতুন করে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের একজন ভূঞাপুরের জিগাতলা ও অপরজন নাগরপুরের পানান গ্রামের বাসিন্দা। তারা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে সম্প্রতি টাঙ্গাইলের গ্রামের বাড়িতে এসেছেন বলে জানা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো নয় জনে।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘নতুন করে জেলার ভূঞাপুর উপজেলায় একজন ও নাগরপুরে এক জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন ঢাকা ও আরেকজন নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ আক্রান্ত ও আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।
এর আগে, ৮ এপ্রিল জেলার মির্জাপুর উপজেলায় একজন ও ১০ এপ্রিল ঘাটাইলে একজন এবং ১২ এপ্রিল জেলায় আরোও পাঁজজন আক্রান্ত শনাক্ত হয়েছে। তারা বর্তমানে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন নয় জন।









