ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুয়েক দিনের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে। পর্ষদ ভেঙে সরকারের সহযোগিতায় ছোট আকারে বোর্ড গঠন করে দেয়া হবে। আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেয়া হবে।
ইসলামী ব্যাংকের সাবেক চারজন পরিচালকের সঙ্গে বুধবার (২১ আগস্ট) সকালে গভর্নরের বৈঠক হয়। এরপর তিনি নিজেই গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। আগের পরিচালকরা ২ শতাংশ করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেয়া হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের মালিকানা নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি।









