রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিটি বাসে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পাঁচটি করে আসন বরাদ্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, পরিবহন প্রশাসক মোকছিদুল হক, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসসহ ফিজিক্যালি চ্যালেঞ্জড ফাউন্ডেশনের প্রতিনিধিরা।