একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ১৫ টাকা। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ পাইকারিতে ১০০ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে দাম কমে বিক্রি হচ্ছে ৮৫ টাকা কেজি দরে। একইভাবে খুচরায় কমেছে কেজিতে ২০ টাকা করে। একদিন আগে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে বন্দর দিয়ে আমদানীকৃত কাঁচামরিচ এক সপ্তাহ ধরে ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের চাহিদা মেটাতে ও দাম নাগালের মধ্যে রাখতে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। ভারতের বাজারেও আগের তুলনায় সরবরাহ বাড়ায় দাম কিছুটা কম।










