পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন। আজ দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন ছাড়েন তিনি।

সরকারি বাসভবন ছাড়ার পর সদ্য বিদায়ী রাষ্ট্রপতি রাজধানীর গুলশানের ব্যক্তিগত বাসভবনে উঠেছেন বলে জানা গেছে।

গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন।

সংবিধান অনুযায়ী, পাঁচ বছর জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও সাহাবুদ্দিন দায়িত্ব পালন করেছেন প্রায় তিন বছর তিন মাস।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তিনি জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন।