সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রাম থেকে ছয় ড্রাম ভেজাল মধুসহ মরিয়ম বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণনগর গ্রামের কামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু, ভেজাল মধু তৈরির কাজে ব্যবহৃত চার বস্তা চিনি, চিনির মিশ্রণ, গ্যাসের চুলা ও বিভিন্ন কেমিক্যাল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল পালিয়ে গেলেও ধরা পড়েন মরিয়ম।