প্রতিবেদন অনুযায়ী, এ হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে ওই শিশু মারা গেছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮০। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৫। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৫ জন। এ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ১৪০ জনের। একই সময়ে ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২৪৪ জন। হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ হাজার ৬০০ জন। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৫ হাজার ৩১ জন।