এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ ও হামের উপসর্গ নিয়ে ৮৩১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সুনামগঞ্জ জেলায় একজন করে মারা গেছে। একই সময়ে ৬৫ জনের হাম শনাক্ত হয়েছে। আর উপসর্গ পাওয়া গেছে ৮১৫ জনের শরীরে। ২৪ ঘণ্টায় ৭৫৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২৭৩ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৯ হাজার ৫৮৩ রোগী। আর ১ লাখ ২৫ হাজার ১৫১ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।