বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলসিঁড়ি গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বিজয়ী গলফারদের পুরস্কার দেন।

টুর্নামেন্টে বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাসহ সর্বমোট ৭৬ জন গলফার জেনারেল ও ডিপ্লোম্যাটিক ক্যাটাগরিতে অংশ নেন। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও ‘দ্য গলফ হাউজ’-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক, সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিডিয়া পার্টনার হিসেবে ছিল বণিক বার্তা, বিজনেস স্ট্যান্ডার্ড, যায় যায় দিন, এখন টেলিভিশন, দ্য গ্র্যাজুয়েটস এবং গলফনিউজটিভি।