পঞ্চগড়ের বোদা উপজেলার পানিডুবি এলাকায় সাপের কামড়ে শামীম ওরফে কাল্টু (৪০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে জেলার বোদা উপজেলাধী পানিডুবি এলাকায় এ ঘটনা ঘটে৷
জানা গেছে, শামীম জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের খাকুরুপাড়া এলাকার রহিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় সাপুড়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে শামীম প্রতিদিনের মতো বোদা পানিডুবি এলাকায় একটি গোয়ালঘরের গর্তে সাপ ধরতে যান। সেখানে সাপের দংশনে মারা যান তিনি।
বোদা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান ও কামাত কাজল দিঘী ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার হোসেন সাপের কামড়ে শামীমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।










