কাতারে আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়েছেন বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ চার নারী ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।

মঙ্গলবার বাংলাদেশী চার নারী ক্রীড়াবিদ কাতার ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা সংবর্ধনায় অংশ নেন।