কোটা সংস্কার আন্দোলনের নামে শাটডাউন কর্মসূচির মধ্যে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাংচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ২২৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২৫ জুলাই) এ তথ্য জানিয়েছে বাহিনীটি।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, সহিংসতা ও নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকায় ৫৫ জন ও ঢাকার বাইরে ১৭৩ জনসহ সারা দেশে মোট ২২৮ জন গ্রেফতার করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।