দেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির আলট্রা-স্লিম ডিজাইনের মিনিলেড টিভি নিয়ে এলো হায়ার বাংলাদেশ। তাদের ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চির টিভিটিতে রয়েছে অ্যাডভান্সড মিনি লেড এলইডি ব্যাকলাইটিং টেকনোলজি, ৯৪ শতাংশ কালার ভলিউম ও ৮০০+ নিটস সমৃদ্ধ ৪কে কিউএলইডি ডিসপ্লে প্যানেল, ডলবি ভিশন আইকিউ ও ডলবি অ্যাটমোস এবং বৈশ্বিকভাবে স্বীকৃত কেইএফ-এর বিল্ট-ইন সাব-উফার সগ ৫০ ওয়াট সাউন্ড সিস্টেম।

গত রোববার ঢাকার স্টার সিনেপ্লেক্সে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বাজারে আলট্রা-স্লিম ডিজাইনের মিনিলেড টিভির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এ সময় ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং, টিভি প্রোডাক্ট হেড ফখরুল আলম, সেলস ডিরেক্টর আশরাফুল আলম এবং চাইনিজ মার্কেটিং হেড লি দান দান।

প্রি-বুকিংয়ে সাড়া পাওয়ার পর শুরু হয়েছে ১৫ দিনের অ্যাক্টিভেশন প্রোগ্রাম। বসুন্ধরা সিটি শপিংমলের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এ প্রোগ্রামে হায়ার মিনিলেড টিভির ডিসপ্লে, আলট্রা-স্লিম ডিজাইন ও অত্যাধুনিক ফিচার উপভোগ করার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

এর মধ্যে ৫৫ ইঞ্চির মিনিলেড টিভির প্রি-বুক প্রাইস নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৯০০; যার অফার মূল্য ৯৯ হাজার ৯০০ টাকা মাত্র (পূর্বমূল্য এক লাখ সাত হাজার ৯০০ টাকা)। ৬৫ ইঞ্চির মিনিলেড টিভির প্রি-বুক প্রাইস নির্ধারণ করা হয়েছে ৯৪ হাজার ৯০০; যার অফার মূল্য এক লাখ ২৪ হাজার ৯০০ টাকা মাত্র (পূর্বমূল্য ১ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা) । আর ৭৫ ইঞ্চির মিনিলেড টিভির প্রি-বুক প্রাইস নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৯০০; যার অফার মূল্য ১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা (পূর্বমূল্য ১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা)।