রাজবাড়ী-২ আসনে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ফল বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক। এ-সংক্রান্ত একটি অভিযোগ তিনি গতকাল সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, এনএসআইয়ের উপপরিচালক, ডিজিএফআই ও রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর দিয়েছেন।

অভিযোগে নূরে আলম সিদ্দিকী হক বলেন, ‘নির্বাচনে আমার পোলিং এজেন্টদের জোর করে বের করে দেয়া হয়েছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতারা বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মেরেছে। কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল। তারপরও সেসব কেন্দ্রে একজন মাত্র কনস্টেবলকে দায়িত্ব দেয়া হয়েছে। এ কারণে ফল বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করছি।’