কঠোর লকডাউনের ঘোষনায় রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। এতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলাগামী মানুষের চাপ বেড়েছে।

সোমবার সকাল থেকে প্রাইভেটকার, মাইক্রোবাসের অতিরিক্ত চাপে ফেরি পারাপারে হিমশিমে খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। অগ্রাধিকার ভিত্তিতে ছোট-বড় ১৪টি ফেরি দিয়ে এসব ছোট গাড়ি  পারাপার করায় প্রায় তিনশ পন্যবোঝাই ট্রাক পার হওয়ার অপেক্ষায় আটকে  আছে।

 যাত্রীরা জানান, কঠোর লকডাউনের ঘোষনায় গ্রামে ফিরতে মহাসড়ক ও ফেরিঘাটে ভোগান্তিতে পরেছেন তারা।