নওগাঁয় নবাগত জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা হয়। সভায় নওগাঁর বিভিন্ন সমস্যা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা। এ সময় সবাইকে গঠনমূলক পরামর্শ দিয়ে পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।