সংসদে আইন পাসের মাধ্যমে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করছিলেন। এর মধ্যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপুরের পর থেকে রাত পর্যন্ত বিভিন্ন হলে এ সংঘর্ষ চলে। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের হামলায় তাদের নেতাকর্মীরা আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও বাধা দেয়া হয়