নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৪১ জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময়ে আব্দুর রশিদ (৫২) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মঙ্গলবার রাতে মামলাটি করা হয়। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল-মামুন।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন হাজী, থানা যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আওয়ামী লীগ কর্মী মামুন, শাহ জালাল, নাসির, রবিন ফকির ও হামজাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।










