বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল দুপুরে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম। বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ন কবিরের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন উপস্থিত ছিলেন।
বরিশাল সিটিতে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।









