বড়শি দিয়ে মাছ শিকারে এসে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে মো. বাপ্পী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে তার মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর ডুবুরি দল। বাপ্পী চট্টগ্রামের পাঁচলাইশের মৃত শওকত আকবরের ছেলে। বেলা ১১টার দিকে হ্রদে মাছ শিকারে আসেন তিনি।