বাগেরহাটের
মোংলায় পশুর নদীতে ৮০০ টন কয়লা নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৭
নভেম্বর) সকালে পশুর নদীর চরকানা এলাকায় তলা ফেটে ডুবে যায় এমভি প্রিন্স অব
ঘষিয়াখালী-১ নামে জাহাজটি।
লাইটারেজ
শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মাইনুল ইসলাম জানান, মোংলা বন্দরের হারবাড়ীয়া চ্যানেলের একটি বিদেশী জাহাজ থেকে ৮০০ টন কয়লা
নিয়ে ওই কার্গো জাহাজটি যশোর নওয়াপাড়ায় যাচ্ছিল।
কার্গো
জাহাজের মালিক মো. বশির হোসেন জানান, ডুবোচরে আটকে
জাহাজটির তলা ফেটে যায়। এ সময় জাহাজের মাস্টার দ্রুত চালিয়ে জাহাজটিকে চরে উঠিয়ে
দেন।
জাহাজে থাকা ১২
জন স্টাফ সাঁতরে তীরে উঠে আসেন। ডুবে যাওয়া জাহাজটিতে ৮০০ টন কয়লা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।










