পরবর্তী নির্দেশ
না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার
(১৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক মো. আতাউর রহমানের পাঠানো
এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা
হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানসমূহ পরবর্তী ঘোষণা না
দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে চলমান এইচএসসি ও সমমানের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। মঙ্গলবার রাতে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রমও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।










