ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ টাকা প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কুমারশীল মোড়ের মো. সহিদুল ইসলাম গতকাল এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। টেংকেরপাড় পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্যবসায়ী আব্দুল্লাহ আবীর কুলাউড়া থেকে শাহবাজপুর পর্যন্ত রেললাইনে পাথর সরবরাহকাজ পাওয়ার কথা বলে বাদীকে সন্তোষজনক লভ্যাংশ দেবে বলে বিভিন্ন সময়ে টাকা নেয়।
দেড় কোটি টাকা প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ টাকা প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।









