গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৮ জনের। এ সময় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৪৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনা বিভাগে। এ বিভাগে ২০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৫০ জন, বরিশালে ১১০, চট্টগ্রামে ১০৯, ময়মনসিংহে ৩৮, রাজশাহীতে ৭৩, রংপুরে ১৭ জন ভর্তি হয়েছে। একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৮ ও উত্তর সিটি করপোরেশনে ৬৮ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে প্রায় ৩০ হাজার ৭৭ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় ৮৬৫ জন রোগী ছাড়া পেয়েছে।