বগুড়ায় সাত বছরের শিশু তাবাসসুমকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে চার যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার ধুনট উপজেলার নশরতপুর গ্রামের মোজাম্মেলের ছেলে বাপ্পি আহম্মেদ, দলিল উদ্দিন তালুকদারের ছেলে কামাল পাশা, ছানোয়ার হোসেনের ছেলে শামীম রেজা এবং মৃত সাহেব আলীর ছেলে লাভলু শেখ। প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ ডিসেম্বর দিনে গ্রামে ওয়াজ মাহফিল চলছিল। সেখানে  সন্ধ্যার পর আবার মিষ্টি কিনতে গেলে বাপ্পী তাকে বাদাম কেনার লোভ দেখিয়ে মাহফিলের পাশে একটি কলেজের কক্ষে নিয়ে যায়। সেখানে অন্য আসামিরা ওই শিশুকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে।