দি বারাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের প্রাক্তন বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের স্মরণে জীবনালেখ্য ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় রাজধানী ঢাকার বিয়াম অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডা. শাহিনুল আলম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শামসুল আলম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মিয়া মোহাম্মদ আইয়ুব, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও হামদর্দ (ওয়াকফ) ল্যাবরেটরীজের ম্যানেজিং ডিরেক্টর হাকীম ড. মোহাম্মাদ ইউসুফ হারুন ভূঁইয়া।

স্বাগত বক্তব্য রাখেন বারাকাহ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম, সভাপতিত্ব করেন বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান।

দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সদস্য সচিব প্রফেসর ডা. মো. নওফেল ইসলাম ও বারাকাহ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ আফজালুল করিম।

ধন্যবাদ জ্ঞাপন করেন সাহাবুদ্দিন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রুহুল আমিন।

এছাড়াও উপস্থিত সুধীজনের মধ্যে বিভিন্ন বক্তা বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বারাকাহ ফাউন্ডেশনের অধীন হাসপাতালগুলোর উত্তরোত্তর উন্নয়নের জন্য আবদুর রউফ দিকনির্দেশনা প্রদান করতেন। তিনি দরিদ্র রোগীদেরকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে সবসময় সাপোর্ট দিতেন। বারাকাহ ফাউন্ডেশনের প্রাণপুরুষ বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ সাহেবের মৃত্যুতে সবাই গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মোনাজাত পরিচালনা করেন বারাকাহ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম।