বাংলাদেশ এবং বিস্তৃত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উন্নয়ন প্রকল্পের জন্য সহায়তা ঘোষণা করেছে কানাডা।

গত সপ্তাহের শুরুতে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী এবং পার্ম বেইনসের সংসদ সদস্য আহমেদ হুসেন বাংলাদেশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উন্নয়ন প্রকল্পের জন্য ২৭২ দশমিক ১ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেন।

ভ্যাঙ্কুভারে বাংলাদেশী সম্প্রদায়ের সঙ্গে বৈঠকের সময় বুধবার (৫ মার্চ) এই ঘোষণা দেয়া হয়, যা আরো টেকসই এবং সহযোগিতামূলক বিশ্ব গড়ার প্রতি কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সেখানে বলা হয়, কানাডা এবং বাংলাদেশ দৃঢ় অংশীদার, যারা পারস্পরিক অগ্রাধিকারমূলক বিষয় হিসেবে উন্নয়ন এবং বৈশ্বিক টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করছে।

এই বহুমুখী অংশীদারত্বের লক্ষ্য হলো যৌথভাবে লিঙ্গ সমতা, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবেলা। সে সঙ্গে, বিশ্বব্যাপী অংশীদারত্বের প্রতি কানাডার প্রতিশ্রুত অন্তর্ভুক্তি নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাস করা এবং কানাডীয় জনগণের সমৃদ্ধিতে অবদান রাখা নিশ্চিত করবে এ অংশীদারত্ব।