বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালের স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে ছয়টি বিষয়ে ৩০০ জন পরীক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা করে বান্দরবান বিশ্ববিদ্যালয়। বান্দরবান শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মধ্যে সমঝোতা স্মারকের ভিত্তিতে পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপে (পিপিপি) এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা নোবেল বড়ুয়া বণিক বার্তাকে বলেন, এ বছর পাঁচটি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এছাড়া স্নাতকোত্তর শ্রেণীতে দুই বছরের এক্সিকিউটিভ এমবিএতে পরীক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নুরুল আবছার।