যশোরের ঝিকরগাছায় বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন এবং ছয় রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লাউজানিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।