যশোরে ২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭৭৫ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার কমপ্লেক্সের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এমপি। এলজিইডির উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুল হাকিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনীম লিংকন ও উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা।