বান্দরবান পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে কাউন্সিলর পদে ‘বিদ্রোহী’
হওয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মহিলা কাউন্সিলরসহ চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সকালে বান্দরবান সদরে দলটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের নেতারা।
বহিষ্কৃত চার নেতা হলেন পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত (মহিলা) আসনের বর্তমান কাউন্সিলর ও পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহা বেগম (আনারস)। বিদ্রোহী প্রার্থীদের মধ্যে শহর যুবলীগের সহসভাপতি ১ নং ওয়ার্ডের প্রার্থী আবুল কাশেম (টেবিল ল্যাম্প), জেলা
কৃষক লীগের সহসভাপতি ৩ নং ওয়ার্ডের প্রার্থী মহরম আলী (পাঞ্জাবি) ও পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ডের প্রার্থী হারুন গাজী (টেবিল ল্যাম্প)।









