আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আজ কারাবন্দি দিবস। ২০০৭ সালের এ দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হন তিনি। মুক্তি পান ২০০৮ সালের ১১ জুন। ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে আইন-শৃঙ্খলা বাহিনীর দুই হাজারের বেশি সদস্য শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন ঘেরাও করেন। সে সময় শেখ হাসিনা ফজরের নামাজ আদায় করছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে গ্রেফতার করে সুধা সদন থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন। আদালতের কার্যক্রম শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা আগেই আওয়ামী লীগ সভাপতির জামিন আবেদন না মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। পরে শেখ হাসিনা আদালতের ফটকে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের বক্তৃতায় তৎকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আজ কারাবন্দি দিবস। ২০০৭ সালের এ দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হন তিনি। মুক্তি পান ২০০৮ সালের ১১ জুন। ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে










