তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে আইন ও সালিশ কেন্দ্র। গতকাল আসকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুরশীদ ইরফান আহমেদের প্রয়াণে আসক হারাল একজন দূরদর্শী প্রতিষ্ঠাতা সদস্য, প্রজ্ঞাবান সহযাত্রী ও দীর্ঘদিনের অকৃত্রিম শুভানুধ্যায়ীকে। একই সঙ্গে বাংলাদেশের মানবাধিকার আন্দোলন হারাল এমন একজন নিবেদিতপ্রাণ সংগঠককে, যিনি ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন নিষ্ঠা, সততা ও গভীর মানবিক অঙ্গীকার নিয়ে কাজ করে গেছেন। তার প্রয়াণে আমরা গভীর শোকাহত।

আসকের শোকবার্তায় খুরশীদ ইরফান আহমেদের মৃত্যুর কারণ ও সময় উল্লেখ করা হয়নি। —সংবাদ বিজ্ঞপ্তি