ঝালকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় সিরাজুল ইসলাম সিরাজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল শনিবার বিকেলে উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাগানে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সিরাজকে আটক করে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। 

পুলিশ জানায়, কিশোরীকে কম্বল দেওয়ার কথা বলে শেখেরহাট ইউনিয়ন পরিষদ এলাকায় নিয়ে যায় সিরাজ। এ সময় পাশের একটি বাঁশ বাগানে তাকে ধর্ষণ করে ওই যুবক। কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। 

এ ঘটনায় ঝালকাঠি থানায় মামলা দায়ের করা হলে পুলিশ রাতেই শেখেরহাট এলাকা থেকে সিরাজকে আটক করে। কিশোরীকে সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানিয়েছেন।