বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের অবদান অপরিসীম।

গতকাল ব্র্যাক ইউনিভার্সিটিতে এক বিশেষ গেস্ট লেকচারে এ কথা বলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম পিএসসি জি।

​বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা দেশ গঠন ও জাতীয় সুরক্ষায় তরুণদের জ্ঞানচর্চা, দেশপ্রেম এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন।

​অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। লেকচার শেষে উপদেষ্টা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের নানা গবেষণামূলক উদ্যোগের প্রশংসা করেন। এর আগে প্রতিরক্ষা উপদেষ্টা ব্র্যাক বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার উপস্থিত ছিলেন। —আইএসপিআর