রাজধানীর কারওয়ান বাজারে শপিংমল ইনচার্জের পদত্যাগের দাবিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করেছে বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ী, দোকানকর্মীরা।

আজ বুধবার (২১ আগস্ট) সকালে তারা বিক্ষোভ করেন। এ বিক্ষোভে রাজধানীর পান্থপথ সিগন্যাল থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় পর্যন্ত পুরো সড়ক বন্ধ হয়ে গিয়েছিল।

প্রায় ১০ হাজার ব্যবসায়ী, দোকানকর্মী রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছেন।