ইন্টার্ন
চিকিৎসকদের ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার
করেছে সরকার। এতদিন তাদের মাসিক ১৫ হাজার টাকা ভাতা দেয়া হতো। বর্ধিত এ ভাতা চলতি এপ্রিলের
১ তারিখ থেকে কার্যকর
হবে এবং এ তারিখের আগের বকেয়া ভাতা নির্ধারিত হারে প্রাপ্য হবেন ইন্টার্ন
চিকিৎসকরা।
স্বাস্থ্য
ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের বাজেট-১ শাখার সিনিয়র সহকারী সচিব সুশীল
কুমার পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (৮ এপ্রিল) এ কথা জানানো হয়।
এতে
বলা হয়েছে, ‘উপরিউক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত
বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ সচিবালয় অংশে সাধারণ থোক বরাদ্দ
খাতে বরাদ্দকৃত ৯৬ কোটি ২১ লাখ ১ হাজার টাকার অব্যয়িত অর্থ থেকে
ভর্তীকৃত
ছাত্র-ছাত্রীর সংখ্যা বিবেচনায় সর্বশেষ ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা ৪ হাজার ৭০০ জন
হিসাবে মাসিক ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি করে ২০ হাজার টাকায় উন্নীতকরণের ফলে অতিরিক্ত
৩১ কোটি ৮০ লাখ টাকা স্বাস্থ্য অধিদপ্তরের অনুকূলে
নির্দেশক্রমে বরাদ্দ প্রদান করা হলো।’










