প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সমাজের বিত্তবান/সামর্থ্যবান মানুষকে খেটে খাওয়া দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। তার এ ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (ওডব্লিউসিসি) সভানেত্রী সালেহা খান গতকাল বাফওয়ার উদ্যোগে ঢাকা সেনানিবাসের আশপাশের বিভিন্ন এলাকায় খেটে খাওয়া দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে তাদের মধ্যে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। সে লক্ষ্যে বাফওয়ার সভানেত্রী নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী যথা চাল, আটা, আলু ও তেল ইত্যাদি বিতরণ করেন। এ সময় বাফওয়ার কেন্দ্রীয় সহসভানেত্রীরা, বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু ও বাশারের সভানেত্রীরা, সিনিয়র লিয়াজোঁ কর্মকর্তা, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সদস্যরা, বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু ও বাশারের সম্পাদিকারা এবং বিমান বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —আইএসপিআর
দরিদ্র ও নিম্নবিত্তদের খাদ্যসামগ্রী দিল বাফওয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সমাজের বিত্তবান/সামর্থ্যবান মানুষকে খেটে খাওয়া দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। তার এ ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ










