নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরই স্বল্পোন্নত (এলডিসি) দেশের কাতার থেকে উত্তরণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।










