মার্কেন্টাইল ব্যাংকের সিএফও এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পালের স্ত্রী রিপা পাল চৌধুরী মৃত্যুবরণ করেছেন। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর লালবাগ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

মার্কেন্টাইল ব্যাংক পরিবার প্রয়াত রিপা পাল চৌধুরীর আত্মার চিরশান্তি কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। —বিজ্ঞপ্তি