স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ ১৫, চট্টগ্রাম ৩১ ও বরিশাল বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছরের ১৭ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ৭৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত ৮ হাজার ৮২৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯১২ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যায় ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।